সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

টিকটকে পরিচয়, সাভার থেকে সুনামগঞ্জ এসে বিপাকে কিশোরী

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:০৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:০৮:৪৮ পূর্বাহ্ন
টিকটকে পরিচয়, সাভার থেকে সুনামগঞ্জ এসে বিপাকে কিশোরী
স্টাফ রিপোর্টার :: সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে সুনামগঞ্জে এসে বিপাকে পড়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর থানা পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। তার কাছ থেকে পরিবারের সন্ধান পেয়ে দ্রুত তাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশ জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা উপজেলার বামুনিয়াপাড়ার তরিকুল ইসলামের মেয়ে সুরাইয়া আক্তার (১৫) পরিবারের সঙ্গে সাভার হেমায়েতপুর থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয়ের পর সুনামগঞ্জ শহরের ধোপাখালি এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে কিশোরীর। সেই সূত্র ধরে কিশোররা তাকে সুনামগঞ্জে নিয়ে আসে। তবে এখানে আসার পর কিশোররা নম্বর বন্ধ করে গা ঢাকা দেয়। তাদের কাউকেই আর খুঁজে পায়নি কিশোরি। পুলিশ আরো জানায়, রবিবার রাতে কিশোরী সুনামগঞ্জে এসে পরিচিতজনদের খুঁজতে থাকে। সন্ধ্যার পরও কাউকে না পেয়ে সে বিপাকে পড়ে। পরে মানবিক কারণে এক রিকশাচালক তাকে রাতের জন্য আশ্রয় দেন। সোমবার দুপুরে তিনি পরিস্থিতি বুঝতে পেরে ওই কিশোরীকে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যান। বর্তমানে কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, কিশোরী বর্তমানে আমাদের কাছে নিরাপদ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের ভিত্তিতে অপ্রাপ্তবয়স্কদের অপরিচিত স্থানে যাওয়া ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ