সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি

জেলেদের বাঁচিয়ে রাখতে হবে, তবেই সফল হবে মাছ সংরক্ষণ

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন
জেলেদের বাঁচিয়ে রাখতে হবে, তবেই সফল হবে মাছ সংরক্ষণ
হাওরাঞ্চলে মাছের প্রজনন মৌসুমে এক মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশীয় মাছের প্রজাতি রক্ষা, প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ মৎস্যস¤পদ সংরক্ষণের জন্য এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়। কিন্তু প্রশ্ন হলো- যাদের জীবিকা মাছ আহরণের ওপর নির্ভরশীল, তাদের বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে এমন নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে? হাওরাঞ্চলের অর্থনীতি মূলত কৃষি ও মৎস্যস¤পদের ওপর নির্ভরশীল। চলতি বছর অতিবৃষ্টি ও আগাম বন্যার কারণে বহু কৃষক বোরো ফসল হারিয়েছেন। এমন পরিস্থিতিতে অনেক পরিবারের জন্য মাছ ধরা হয়ে উঠেছে একমাত্র আয়ের উৎস। তাই যখন কোনো ধরনের খাদ্য সহায়তা, নগদ প্রণোদনা বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়াই মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন তা জেলেদের জন্য বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করে। সরকার প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুমে উপকূলীয় জেলেদের জন্য খাদ্য সহায়তা প্রদান করে থাকে। ফলে জেলেরা কিছুটা হলেও নিষেধাজ্ঞা মেনে চলতে সক্ষম হন। অথচ হাওরাঞ্চলের জেলেদের ক্ষেত্রেও একই ধরনের বাস্তবতা বিদ্যমান। সুনামগঞ্জে প্রায় ৯০ হাজার নিবন্ধিত জেলেসহ লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ আহরণের সঙ্গে যুক্ত। তাদের জন্য কোনো সহায়তা না থাকলে জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে নিষেধাজ্ঞা অমান্য করবেন। এতে একদিকে আইন প্রয়োগ কঠিন হবে, অন্যদিকে মাছ সংরক্ষণের মূল উদ্দেশ্যও ব্যাহত হবে। প্রকৃতপক্ষে পরিবেশ সংরক্ষণ ও মানুষের জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করাই টেকসই ব্যবস্থাপনার মূল চ্যালেঞ্জ। শুধু নিষেধাজ্ঞা দিয়ে নয়, বরং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেই সফল সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব। হাওরাঞ্চলের জেলেদের জন্য খাদ্যশস্য বিতরণ, নগদ সহায়তা, কর্মসৃজন কর্মসূচি কিংবা বিকল্প আয়ের ব্যবস্থা গ্রহণ করা গেলে তারা স্বতঃস্ফূর্তভাবে মাছ ধরার বিরতি মেনে চলবেন। মৎস্যস¤পদ রক্ষার স্বার্থে নিষেধাজ্ঞা প্রয়োজন, এতে কোনো দ্বিমত নেই। তবে সেই সঙ্গে জেলেদের বেঁচে থাকার নিশ্চয়তাও রাষ্ট্রকে দিতে হবে। কারণ ক্ষুধার্ত মানুষের কাছে আইন নয়, জীবিকার প্রশ্নই সবচেয়ে বড় বাস্তবতা। তাই হাওরের মাছ সংরক্ষণ কার্যক্রমকে কার্যকর ও মানবিক করতে অবিলম্বে জেলেদের জন্য বিশেষ প্রণোদনা ও সহায়তা কর্মসূচি চালু করা জরুরি। জেলেদের বাঁচিয়ে রাখতে পারলেই টিকিয়ে রাখা যাবে হাওরের অমূল্য মৎস্যস¤পদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম