সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা

বিশ্বম্ভরপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:২৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৯:৩৭:২১ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: “সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়। বিশ্বম্ভরপুর পিএফজির আন্তঃধর্মীয় সাব-কমিটির আহ্বায়ক মাওলানা মোয়াফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর সামছুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জুনায়েদ আহমদ এবং গীতা পাঠ করেন মৃত্যুঞ্জয় বর্মণ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সংলাপের কার্যক্রম শুরু হয়। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা। শুভেচ্ছা বক্তব্য দেন পিস অ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তার। এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, পিস অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম খন্দকার, পিএফজির সমন্বয়কারী ফুল মালা, নারী পিস অ্যাম্বাসেডর স্বপ্না আক্তার, অনীন্দ্র বর্মণ, মাওলানা ওলীউর রহমান, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা মিছবাহুর রহমান, সুখেশ চন্দ্র দেবনাথ, রতœাকর হাজং, সংগীতা হাজং, গোলাপ মিয়া, আজিজা ও ঊর্মিলা হিজড়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সংবিধান প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। তাই ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। বক্তারা আরও বলেন, ইসলাম, হিন্দু, খ্রিস্টানসহ সব ধর্মই মানবতা, সহমর্মিতা ও শান্তির শিক্ষা দেয়। ধর্মীয় শিক্ষার আলোকে সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং বিভেদ নয়, ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। সংলাপে শান্তি প্রতিষ্ঠায় দি হাঙ্গার প্রজেক্ট ও পিএফজির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। বক্তারা ধর্মীয়, জাতিগত ও রাজনৈতিক সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সংলাপ শেষে অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২

মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২