সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

‎হয় মাদক ছাড়বে-নয়তো এলাকা ছাড়বে: মাদক বিরোধী সমাবেশ ওসি বন্দে আলী

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৭:২৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:১০:৫৯ অপরাহ্ন
‎হয় মাদক ছাড়বে-নয়তো এলাকা ছাড়বে: মাদক বিরোধী সমাবেশ ওসি বন্দে আলী
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
‎ওসি বন্দে আলী বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত, তাদের জন্য স্পষ্ট বার্তা-হয় মাদক ছাড়তে হবে, নয়তো এই এলাকা ছাড়তে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। ‎
শনিবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে উত্তর ইউনিয়ন ও সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে মাদক বিরোধী বিশাল সমাবেশে এসব বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী। সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শহীদ ছবর আলী তালুকদার ‎উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আহমেদ মনিরের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন, বিএনপি নেতা আলী আক্কাছ মুরাদ, মো. খুরশেদ আলম, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. নূরুল হক, ভীমখালী উচ্চ বিদ্যায়েরর সহকারী শিক্ষক মো. মনির হোসেন, উত্তর কামালাবাজ সামাজকি সংগঠনের সভাপতি এমদাদুর রহমান হিরণ, বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকী, যুবদল নেতা সোহরাব হোসেন মাছুম, উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল হোসেন মোহন ও আবুল হোসেন এবং আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, হাবিবুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও মানবজমিন প্রতিনিধি তোফাজ্জল হোসেন৷
বক্তারা বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের প্রধান শক্তি হলো তরুণ প্রজন্ম। তাদের সঠিক দিকনির্দেশনা ও মেধার বিকাশ দেশের ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে পারে। তবে যুবসমাজ যদি মাদকের মতো ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়ে, তাহলে ব্যক্তি, পরিবার ও সমাজ সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে। মাদক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি সামাজিক ও নৈতিক অবক্ষয়েরও অন্যতম কারণ। ‎তারা উল্লেখ করেন, মাদকাসক্তি বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক অপরাধের পেছনেও মাদকের প্রভাব লক্ষ করা যায়। এজন্য মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ‎বক্তারা আরও বলেন, যুবকদের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ইতিবাচক পথে পরিচালিত করা সম্ভব। পাশাপাশি পরিবার পর্যায়ে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা গেলে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
​​​​​‎ ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন