সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ

তাহিরপুরে ইয়াবাসহ কিশোরী আটক

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১০:৫১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১০:৫১:৫৮ পূর্বাহ্ন
তাহিরপুরে ইয়াবাসহ কিশোরী আটক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ কিশোরী (১৩)কে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৪ জুন) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জয়বাংলা বাজার এলাকায় এক নারীর কাছ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন মেয়েটিকে আটক করে। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে অবগত হয়। এলাকাবাসীর অভিযোগ, আটক কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী