সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

আকিজ ফ্যাক্টরিতে শ্রমিকের মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১২:৩৫ পূর্বাহ্ন
আকিজ ফ্যাক্টরিতে শ্রমিকের মৃত্যু
ছাতক প্রতিনিধি :: ছাতকে আকিজ ফ্যাক্টরিতে ড্রেন ও ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মুহাম্মদ সিরাজ মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া ছাতক উপজেলার গদার মহল গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে। ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ৩ জন শ্রমিক একসঙ্গে কাজ করার সময় দু’জন ওপরে চলে আসেন। এর কিছুক্ষণ পর ট্যাংকির পাশে থাকা সিরাজ মিয়া হঠাৎ জ্ঞান হারিয়ে ভেতরে পড়ে যান। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে অচেতন হয়ে তিনি ভেতরে পড়ে যান। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছে। এছাড়াও শ্রমিকের মৃত্যুর ঘটনায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী ৫ লক্ষ ৪০ হাজার টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দেয়া হয়েছে । এদিকে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন বলেন, নিহতের পরিবার যদি মামলা করে, তবে আমরা শতভাগ মামলা নিতে প্রস্তুত আছি। পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি