সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

১০০ কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০১:৫৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০১:৫৮:৪১ পূর্বাহ্ন
১০০ কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার :: পুষ্টিসংবেদনশীল কৃষি সম্প্রসারণে শান্তিগঞ্জ উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে জিংক বায়োফর্টিফাইড বিনাধান ২০-এর বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (এমএআইএন) প্রকল্পের আওতায় হারভেস্টপ্লাস সল্যুশনস ও নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার শিমুলবাক ও জয়কলস ইউনিয়নের ১০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি করে জিংক বায়োফর্টিফাইড বিনাধান-২০-এর বীজ বিতরণ করা হয়। পাশাপাশি জিংকসমৃদ্ধ ধান চাষের কলাকৌশল, মানসম্মত বীজ ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং জিংকের পুষ্টিগুণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন হারভেস্টপ্লাস সল্যুশনস ও নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মজিবর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ নাজমুল কবির। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাসহ এমএআইএন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জিংক বায়োফর্টিফাইড ধানের চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ চালের উৎপাদন বাড়বে এবং পরিবার পর্যায়ে পুষ্টিহীনতা দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান