সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ধর্মপাশায় খালে পড়ে শিশু নিখোঁজ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০২:১৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন
ধর্মপাশায় খালে পড়ে শিশু নিখোঁজ
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী গ্রামের রাজশ্রী রানী সরকার নামের ১৯ মাস বয়সী এক শিশু নিজ বাড়ির ই থাকা টেপরি খালে পড়ে গিয়ে সোমবার বিকাল পাঁচটা থেকে নিখোঁজ রয়েছে। শিশুটি ওই গ্রামের বাসিন্দা চা বিক্রেতা রাজীব সরকারের মেয়ে। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের পশ্চিমে থাকা টেপরি খাল দিয়ে সোমবার বিকেল পাঁচটার দিকে একটি পিকনিকের নৌকা সাউন্ডবক্সে গান বাজিয়ে যাচ্ছিল। সাউন্ড বক্সের গান শুনে শিশুটি বসতঘর থেকে বের হয়ে এক পর্যায়ে সে ওই খালে পড়ে যায়। স্থানীয় লোকজন ও জেলেরা ওই খালে ওইদিন শিশুটিকে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাননি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে কিশোরগঞ্জ থেকে আসা একদল ডুবুরি, ধর্মপাশা থানা পুলিশ, ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লোকজন বিকেল চারটা পর্যন্ত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু ডুবুরিরা শিশুটির সন্ধান পাননি। জয়শ্রী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নিথিশ চন্দ্র সরকার জানান, নিখোঁজ হওয়া ১৯ মাস বয়সী শিশুটির সন্ধান মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী