সুনামগঞ্জ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার

ধর্মপাশায় খালে পড়ে শিশু নিখোঁজ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০২:১৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন
ধর্মপাশায় খালে পড়ে শিশু নিখোঁজ
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী গ্রামের রাজশ্রী রানী সরকার নামের ১৯ মাস বয়সী এক শিশু নিজ বাড়ির ই থাকা টেপরি খালে পড়ে গিয়ে সোমবার বিকাল পাঁচটা থেকে নিখোঁজ রয়েছে। শিশুটি ওই গ্রামের বাসিন্দা চা বিক্রেতা রাজীব সরকারের মেয়ে। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের পশ্চিমে থাকা টেপরি খাল দিয়ে সোমবার বিকেল পাঁচটার দিকে একটি পিকনিকের নৌকা সাউন্ডবক্সে গান বাজিয়ে যাচ্ছিল। সাউন্ড বক্সের গান শুনে শিশুটি বসতঘর থেকে বের হয়ে এক পর্যায়ে সে ওই খালে পড়ে যায়। স্থানীয় লোকজন ও জেলেরা ওই খালে ওইদিন শিশুটিকে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাননি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে কিশোরগঞ্জ থেকে আসা একদল ডুবুরি, ধর্মপাশা থানা পুলিশ, ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লোকজন বিকেল চারটা পর্যন্ত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু ডুবুরিরা শিশুটির সন্ধান পাননি। জয়শ্রী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নিথিশ চন্দ্র সরকার জানান, নিখোঁজ হওয়া ১৯ মাস বয়সী শিশুটির সন্ধান মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন