সুনামগঞ্জ , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দশম দিনের কর্মসূচিতে সড়ক অবরোধ পথে যেতে যেতে পথচারী ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৪ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা যাদুকাটা ও শিমুল বাগান রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি কামরুল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত প্রতিশ্রুতি নয়, হাসপাতাল চাই আদ-দ্বীনের লাইসেন্স স্থগিত নিয়ে দলীয়করণ কেন, জামায়াতকে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন থামছে না বজ্রপাতে মৃত্যু, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ সমাবেশ-গণমিছিল-স্মারকলিপি, জেলা সদরে সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস চাই পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা, নকলের দায় কেন্দ্রসচিবের মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন ডিজি, আশ্বাসেও অনড় শিক্ষার্থীরা মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : এমপি কামরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ ফার্স্ট নীতিতে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : সংসদে প্রধানমন্ত্রী আড্ডা, কবিতা পাঠ ও সাংগঠনিক পরিকল্পনায় মুখর প্রথম কার্যকরী সভা সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল

ধর্মপাশায় খালে পড়ে শিশু নিখোঁজ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০২:১৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০২:১৬:৫২ পূর্বাহ্ন
ধর্মপাশায় খালে পড়ে শিশু নিখোঁজ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী গ্রামের রাজশ্রী রানী সরকার নামের ১৯ মাস বয়সী এক শিশু নিজ বাড়ির ই থাকা টেপরি খালে পড়ে গিয়ে সোমবার বিকাল পাঁচটা থেকে নিখোঁজ রয়েছে। শিশুটি ওই গ্রামের বাসিন্দা চা বিক্রেতা রাজীব সরকারের মেয়ে। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের পশ্চিমে থাকা টেপরি খাল দিয়ে সোমবার বিকেল পাঁচটার দিকে একটি পিকনিকের নৌকা সাউন্ডবক্সে গান বাজিয়ে যাচ্ছিল। সাউন্ড বক্সের গান শুনে শিশুটি বসতঘর থেকে বের হয়ে এক পর্যায়ে সে ওই খালে পড়ে যায়। স্থানীয় লোকজন ও জেলেরা ওই খালে ওইদিন শিশুটিকে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাননি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে কিশোরগঞ্জ থেকে আসা একদল ডুবুরি, ধর্মপাশা থানা পুলিশ, ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লোকজন বিকেল চারটা পর্যন্ত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু ডুবুরিরা শিশুটির সন্ধান পাননি। জয়শ্রী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নিথিশ চন্দ্র সরকার জানান, নিখোঁজ হওয়া ১৯ মাস বয়সী শিশুটির সন্ধান মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দশম দিনের কর্মসূচিতে সড়ক অবরোধ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দশম দিনের কর্মসূচিতে সড়ক অবরোধ