সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ শান্তিগঞ্জে ইউএনও বদলি, সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন শীঘ্রই শুরু হচ্ছে গোবিন্দগঞ্জ-ছাতক ফোরলেন সড়ক নির্মাণকাজ জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী বরাবর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি হাসপাতাল চত্বরে দীর্ঘ দিনের জমে থাকা বর্জ্য অপসারণ : স্বস্তিতে রোগী-স্বজন জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত বিকল্প পথ ছাড়াই ভাঙা হল ব্রিজ-কালভার্ট : ৭ কিলোমিটার সড়কে ভোগান্তি প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের শিক্ষাবৃত্তি পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জাউয়াবাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল জয়নগরে মাদক কারবারিকে জনতার ধাওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি : সংসদে মির্জা ফখরুল শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দশম দিনের কর্মসূচিতে সড়ক অবরোধ পথে যেতে যেতে: পথচারী ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৪ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন
‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন

জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৪৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৪৫:১৬ পূর্বাহ্ন
জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার :: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরতে সুনামগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন। বৃহ¯পতিবার সকালে এ উৎসবের উদ্বোধন করা হয়। পরে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। মুখ্য আলোচক ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন চৌধুরী। আলোচক ছিলেন সুনামগঞ্জ পৌর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ ও সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে বৈষম্য, কুসংস্কার ও বিভেদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগায়। বর্তমান প্রজন্মের কাছে নজরুলের আদর্শ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। আলোচনা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে জাতীয় কবির কালজয়ী গান, কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। ‘চল চল চল’, ‘দুর্গম গিরি কান্তার মরু’সহ জনপ্রিয় নজরুলসংগীত পরিবেশনের পাশাপাশি নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পাশাপাশি সোহিনী সংগীত বিদ্যালয়, নৃত্যভূমি সুনামগঞ্জ, অয়নৃত্য সুনামগঞ্জ এবং আনন্দলোকে আবৃত্তি সংগঠনের শিল্পীরা অংশ নেন। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৪ জুলাই সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ‘নজরুল বর্ষ-২০২৬-২৭’-এর সুনামগঞ্জ পর্ব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ

নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ