সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
বারকি শ্রমিক সংঘের পাঁচ দফা দাবি

ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১১:১৫ অপরাহ্ন
ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরের ধোপাজান নদীতে ড্রেজার ও বোমা মেশিনের অবৈধ আগ্রাসন বন্ধে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ। একই সঙ্গে ইজারা প্রথা বাতিল, সরকারিভাবে বালি-পাথর ক্রয়-বিক্রয় কেন্দ্র চালু, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়ন এবং সনাতন পদ্ধতিতে বালি-পাথর আহরণের অধিকার নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার জিনারপুর বাজারে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের (রেজি নং-চট্টগ্রাম-২৮৮৩) উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশ থেকে এসব দাবি তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে এবং সিদ্দিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু বলেন, ধোপাজান নদীতে অবৈধ ড্রেজার ও বোমা মেশিনের আগ্রাসন শুধু পরিবেশ ধ্বংস করছে না, হাজারো শ্রমিকের জীবন-জীবিকাও বিপন্ন করে তুলেছে। শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন এবং সরকারি ব্যবস্থাপনায় বালি-পাথর ক্রয়-বিক্রয় ব্যবস্থা চালু না হলে এ সংকট আরও গভীর হবে। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল বলেন, প্রাকৃতিক স¤পদ রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়াও একই দাবি জানিয়ে শ্রমিকদের দুর্দশা নিরসনে জরুরি পদক্ষেপের আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন বারকি শ্রমিক সংঘের প্রবীণ নেতা নাসির মিয়া (নাসু), প্রচার স¤পাদক আবুল বাশার, সদস্য মরমা আলী, তাহের মিয়া, মনির মিয়াসহ অন্যান্য শ্রমিক নেতারা। বক্তারা অভিযোগ করেন, ড্রেজার ও বোমা মেশিনের লাগামহীন ব্যবহারে ধোপাজান নদীর স্বাভাবিক প্রবাহ, জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীভাঙনের কারণে ইতোমধ্যে নদীতীরবর্তী বহু হাট-বাজার, রাস্তাঘাট ও জনপদ বিলীন হয়ে গেছে। তারা দাবি করেন, অবৈধ ড্রেজার সিন্ডিকেটের দৌরাÍ্যরে কারণেই ২০১৮ সাল থেকে বালি-পাথর মহাল কার্যত বন্ধ রয়েছে। বক্তারা বলেন, ভাটির জনপদ হাওরাঞ্চলের হাজার হাজার পরিবারের জীবিকার প্রধান অবলম্বন বালি-পাথর মহাল। দীর্ঘদিন মহাল বন্ধ থাকায় বারকি শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবার অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে। সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- গণবিরোধী ইজারা প্রথা বাতিল করে সরকারি উদ্যোগে বালি-পাথর ক্রয়-বিক্রয় কেন্দ্র চালু, দুর্নীতিগ্রস্ত নীতিমালা পরিবর্তন করে শ্রমবান্ধব গণনীতিমালা প্রণয়ন, মহালের বাইরে স্টিল বডি নৌকা রাখার সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, কার্ডধারী বারকি শ্রমিকদের সনাতন পদ্ধতিতে (বারকি, বেলচা, নেট ও সাবল ব্যবহার করে) বালি-পাথর আহরণের অধিকার নিশ্চিত করা এবং অবিলম্বে ধোপাজান চলতি নদীর বালি-পাথর মহাল খুলে দেওয়া। শ্রমিক নেতারা অভিযোগ করেন, এসব দাবি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সমাবেশ থেকে অবিলম্বে ধোপাজান নদীর বালি-পাথর মহাল চালুর দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে নদীর পরিবেশ ও শ্রমিকদের রুটি-রুজি রক্ষায় ড্রেজার ও বোমা মেশিন সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী