সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কংস নদ থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:১৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৯:১৩:১৯ পূর্বাহ্ন
কংস নদ থেকে যুবকের লাশ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার রাজাপুর রংপুরহাটি গ্রাম সংলগ্ন কংস নদ থেকে ভাসমান অবস্থায় মঙ্গলবার সকালে হাফিজ নূর (২৭) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। তাঁর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রামে। সে ওই গ্রামের ছালেক মিয়া ছেলে। ওই যুবকের পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রাজাপুর বাজারে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ¯েপনের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলা দেখার জন্য হাফিজ নূর নিজ বাড়ি থেকে বের হয়ে রবিবার রাত ১২টার দিকে পাশের রাজাপুর বাজারে যান। পরে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকাল ছয়টার দিকে রংপুর গ্রাম সংলগ্ন কংস নদে তার ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন এলাকাবাসী। সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, ওই যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন হাফিজ নূর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মঙ্গলবার দুপুরে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ