সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:২২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৯:২২:২২ পূর্বাহ্ন
চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার চেলা নদীর শাখা চৈলতার ঢালা থেকে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অভিযোগ, গত ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত রাতের আঁধারে নদীর পাড় কেটে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ছাতক থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ঙ), ১২ এবং ১৫(১) ধারায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। মামলার আসামিরা হলেন ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের ইসলাম উদ্দিন মেম্বার (৫২), জমির আলী (৩৮), আলমপুর গ্রামের খালিক মিয়া (৪০), মাহমদ হোসন (৫০), দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের ধন মিয়া মেম্বার (৬৫)সহ মোট ২৬ জন। এছাড়া আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর ও পাড়াপুঞ্জি মৌজার অন্তর্গত রহমতপুর, আলমপুর, কাজীরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চেলা নদীর শাখা চৈলতার ঢালা থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। গত ১৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং সরেজমিন তদন্তে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় মামলাটি দায়ের করা হয়। এজাহারে আরও বলা হয়েছে, গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হয়েছে। এ ধরনের কর্মকা- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, গত ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত অভিযুক্তরা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী