সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

হাওরের কান্দায় আউশ চাষ বাড়াতে বিনাধান-১৯ ও ২১ নিয়ে মাঠ দিবস

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৩৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৩৯:৫১ পূর্বাহ্ন
হাওরের কান্দায় আউশ চাষ বাড়াতে বিনাধান-১৯ ও ২১ নিয়ে মাঠ দিবস
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে হাওরের কান্দা ও বোরো-পরবর্তী অনাবাদি জমিতে আউশ ধানের আবাদ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনাধান-১৯ ও বিনাধান-২১ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদকপুর এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিসিসিটিএফের ‘পরমাণু কৌশলের মাধ্যমে হাওর ও চরাঞ্চল অভিযোজন’ প্রকল্পের অর্থায়নে কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়। মাঠ দিবসে কৃষকদের বিনাধান-১৯ ও বিনাধান-২১-এর চাষাবাদ পদ্ধতি, ফলন ও বৈশিষ্ট্য স¤পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে উৎপাদনের অভিজ্ঞতা তুলে ধরে কৃষকদের আউশ চাষে উৎসাহিত করা হয়। জেলা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিক বলেন, বিনাধান-১৯ ও ২১ আউশ মৌসুমের উপযোগী স্বল্পমেয়াদি ও খরাসহিষ্ণু জাত। জাত দুটির জীবনকাল প্রায় ১০০ থেকে ১০৫ দিন। সেচের প্রয়োজন কম হওয়ায় বৃষ্টির পানিতেই চাষ করা যায় এবং তুলনামূলক কম সার লাগে। তিনি বলেন, এ বছর সুনামগঞ্জের হাওরের কান্দা এলাকার জমিতে কৃষকদের বিনামূল্যে বীজ ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে জাত দুটি চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। এতে ভালো ফলন পাওয়া গেছে। বিনাধান-১৯-এর গাছ সহজে হেলে পড়ে না এবং এর চিকন ও ঝরঝরে চালের বাজারে চাহিদা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, যেখানে ধান চাষের সুযোগ রয়েছে, সেখানে আবাদ বাড়াতে হবে। দেশের খাদ্য চাহিদার কথা বিবেচনা করে কৃষকদের অনাবাদি জমি চাষের আওতায় আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কৃষকদের কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, হাওরের যেসব জমিতে পানি ওঠেনি এবং বোরো কাটার পর খালি থাকে, সেসব জমিতে আউশ ধান চাষের সুযোগ রয়েছে। স্বল্পমেয়াদি জাত হওয়ায় দ্রুত ফসল ঘরে তোলা সম্ভব। কৃষক আব্দুল আকলিস বলেন, বোরো ধান ডুবে যাওয়ার পর বিনা অফিসের পরামর্শে বিনাধানের বীজ নিয়ে চাষ করেন তিনি। প্রায় ১৫ হাজার টাকা খরচ হলেও সেচ ছাড়াই বৃষ্টির পানিতে ভালো ফলন পেয়েছেন। মাঠ দিবসে কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল