সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম

ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে ২৬ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৯:১৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৯:১৩:২২ পূর্বাহ্ন
ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে ২৬ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেদেপল্লীতে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গৌরারং ইউনিয়নের বেদেপল্লীতে অবস্থিত সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যা¤েপর আয়োজন করা হয়। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত ক্যা¤েপ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। ক্যা¤েপ মোট ৭৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ২৭ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হয়। পরে ২৬ জন রোগীকে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিন বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অপারেশন শেষে বৃহ¯পতিবার (৬ আগস্ট) হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া ও কাউন্সিলর মো. শাহ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে স্থানীয় রোগী ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ