সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৯:২৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৯:২৩:০৭ পূর্বাহ্ন
ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ কথিত সাংবাদিক মোশারফ হোসেন লিটন (৪০) ও আমীর হোসেন (৫০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ বোতল ভারতীয় ‘এসি ব্ল্যাক’ মদ ও একাধিক প্রেস কার্ড জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল নবীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ‘প্রেস’ লেখা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তাতে থাকা দুই ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অবৈধভাবে মদ পরিবহনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটক মোশারফ হোসেন লিটন শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি নিজেকে একটি জাতীয় দৈনিকের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। অপর আটক আমীর হোসেন শহরের ষোলঘর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। পুলিশের দাবি, মোশারফ হোসেন লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ও ‘প্রেস’ লেখা মোটরসাইকেল ব্যবহার করে মাদক ব্যবসা, চোরাচালান ও অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক পরিচয়ে মাদক পরিবহন ও ব্যবসার অভিযোগের তথ্য পুলিশের কাছে ছিল। সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন বলেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রকৃত সাংবাদিকদের সোচ্চার হওয়া প্রয়োজন। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা