সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামীর ৫ বছরের কারাদন্ড

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১১:০৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১১:০৪:০১ পূর্বাহ্ন
গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামীর ৫ বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: ছাতকে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে তার স্বামী মো. আলী হোসেন (৩২)-কে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড-, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড- দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান চৌধুরী এ রায় দেন। দ-প্রাপ্ত আলী হোসেন ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড়বিহাই গ্রামের সফর আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে তার সাজা কার্যকর হবে। মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ এপ্রিল আলী হোসেনের সঙ্গে ছাতক উপজেলার নানকার এলাকার রুকসানা বেগমের (২২) বিয়ে হয়। বিয়ের পর কয়েক মাস ভালোভাবে সংসার চললেও পরে বিভিন্ন অজুহাতে রুকসানাকে মানসিকভাবে চাপ প্রয়োগ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৩ জুলাই সকালে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের বড়বিহাই গ্রামে স্বামীর বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রুকসানা আত্মহত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ঘটনার পর নিহতের বোন নাজমা বেগম বাদী হয়ে ২০২৫ সালের ২৪ জুলাই ছাতক থানায় আলী হোসেনকে আসামি করে মামলা করেন। মামলাটি পরে জিআর মামলা নং-১৬৭/২০২৫ হিসেবে আদালতে বিচারাধীন হয়। দন্ড-বিধির ৩০৬ ধারায় অভিযোগ গঠন করে মামলার বিচার কার্যক্রম চলে। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আলী হোসেনকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদন্ড- দেন। অর্থদন্ড- অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড- ভোগ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন