সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত

বিদ্যুৎ সংকটের দায় এড়ানোর সুযোগ নেই

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৫৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৫৯:৫৬ পূর্বাহ্ন
বিদ্যুৎ সংকটের দায় এড়ানোর সুযোগ নেই
দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরও জ্বালানি সংকটে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের শিকার হতে হচ্ছে - এটি নিঃসন্দেহে উদ্বেগজনক। তীব্র গরমের মধ্যে দিনের পাশাপাশি রাতেও বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে। ১১ আগস্ট রাতে সর্বোচ্চ ৩ হাজার ৫৯২ মেগাওয়াট লোডশেডিংয়ের তথ্যটি সংকটের গভীরতা স্পষ্ট করে। পরদিন দুপুর ও বিকেলেও ঘাটতি ছিল দুই থেকে তিন হাজার মেগাওয়াটের বেশি। বিদ্যুতের এমন ঘাটতির প্রধান কারণ হিসেবে গ্যাস সরবরাহ সংকটের কথা বলা হচ্ছে। গ্যাসের অভাবে বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে না পারলে স্থাপিত সক্ষমতা থাকা সত্ত্বেও তার সুফল জনগণ পাবে না - এটাই স্বাভাবিক। তবে জ্বালানি সংকটকে কেবল পরিস্থিতির ব্যাখ্যা হিসেবে দেখলে চলবে না। দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার ঘাটতি, আমদানিনির্ভরতা এবং গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতার দায় সংশ্লিষ্টদের নিতে হবে। বিশেষ করে গরমের মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়বে - এটি প্রতিবছরই অনুমেয়। তারপরও যদি পর্যাপ্ত প্রস্তুতি না থাকে, তা পরিকল্পনাগত ব্যর্থতা ছাড়া আর কী? লোডশেডিংয়ের সবচেয়ে বড় আঘাত পড়ছে কৃষি, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষার্থী ও অনলাইনভিত্তিক কর্মজীবীদের ওপর। রাতের অন্ধকারে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। বিদ্যুৎকেন্দ্র ও বিতরণব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে হবে। তাৎক্ষণিক সংকট মোকাবিলায় প্রয়োজন বাস্তবসম্মত রেশনিং ও সুষম বিতরণ। আর দীর্ঘমেয়াদে গ্যাস ও বিদ্যুতের ওপর অতিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে রুফটপ সোলারের প্রসার ঘটাতে হবে। আমরা মনে করি, বিদ্যুৎ সংকট কোনো আকস্মিক দুর্যোগ নয়; এটি মোকাবিলায় দরকার দূরদর্শী পরিকল্পনা, জবাবদিহি ও কার্যকর বাস্তবায়ন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান