সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত

সন্তান হত্যার বিচার হোক

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৪৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৪৫:৩৩ পূর্বাহ্ন
সন্তান হত্যার বিচার হোক
সন্তান হারানোর বেদনা পৃথিবীর সবচেয়ে গভীর শোকগুলোর একটি। আর সেই সন্তান যদি নিজের বাবার হাতে নির্মমভাবে নিহত হয়, তাহলে সেই বেদনা শুধু একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না - তা পুরো সমাজের বিবেককে নাড়া দেয়। দিরাইয়ে দুই শিশু মুহাদ্দিস ও তুলনাকে হত্যার ঘটনায় তাদের মায়ের কান্না ও আকুতি আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করেছে। অভিযোগ অনুযায়ী, বেড়ানোর কথা বলে দুই সন্তানকে বাড়ি থেকে নিয়ে গিয়ে হত্যা এবং পরে মরদেহ হাওরে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত ভয়াবহ ও নৃশংস। আরও উদ্বেগের বিষয়, হত্যার পর ঘটনাটি আড়াল করতে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগও উঠেছে। একজন বাবা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা। সেই আশ্রয়দাতা যদি হত্যাকারীতে পরিণত হন, তাহলে পরিবার ও সমাজের নিরাপত্তাবোধই প্রশ্নের মুখে পড়ে। এ ঘটনায় আবেগের বশে শুধু সর্বোচ্চ শাস্তির দাবি করলেই দায়িত্ব শেষ হয় না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। এটি পূর্বপরিকল্পিত ছিল কি না, অন্য কেউ জড়িত ছিল কি না - সবকিছু তদন্তের আওতায় আনতে হবে। একই সঙ্গে আদালতে দ্রুত ও নির্ভুলভাবে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তবে এই হত্যাকান্ড- আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে- পরিবারের ভেতরে দীর্ঘদিনের বিরোধ, মানসিক অস্থিরতা কিংবা দাম্পত্য সংকটকে আমরা কতটা গুরুত্ব দিই? সংকটের শুরুতেই পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। মুহাদ্দিস ও তুলনা আর কোনো দিন ফিরে আসবে না। কিন্তু তাদের নির্মম মৃত্যু যেন কেবল একটি মর্মান্তিক খবর হয়ে না থাকে। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে সমাজকে স্পষ্ট বার্তা দিতে হবে- সন্তান হত্যার মতো নৃশংস অপরাধের কোনো ক্ষমা নেই। একই সঙ্গে প্রতিটি শিশুর নিরাপদ বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করাও রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান