খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ
- আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৭:০৩:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৭:০৩:০১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সারা দেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে। আর ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক