সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল

১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪৩:৪০ পূর্বাহ্ন
১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কয়েছ আহমদ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং বাজার সংলগ্ন গৌরারং সাকিনের পশ্চিমপাড়ায় আমির উদ্দিনের স-মিলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. কয়েছ আহমদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মোট ওজন ১০ দশমিক ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার ৩৫০ টাকা। গ্রেফতারকৃত মো. কয়েছ আহমদ সুনামগঞ্জ সদর উপজেলার উমেদশ্রী গ্রামের মো. আজিব উদ্দিনের ছেলে। অভিযানে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) অঞ্জন সরকার, এএসআই আব্বাস উদ্দিন, কনস্টেবল মোশারফ হোসেন ও কনস্টেবল মনির হোসেন অংশ নেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে