সুনামগঞ্জ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

সলিমপুর কুরিয়ার বাঁধে স্লুইসগেট নির্মাণ ও মহাসিং নদী খননের দাবি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৫৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৫৯:৩৯ পূর্বাহ্ন
সলিমপুর কুরিয়ার বাঁধে স্লুইসগেট নির্মাণ ও মহাসিং নদী খননের দাবি
স্টাফ রিপোর্টার :: দেখার হাওরের বোরো ফসল রক্ষা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মহাসিং নদীসহ সব খাল-বিল খনন ও সলিমপুর কুরিয়ার বাঁধে স্লুইসগেট নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বুধবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি বাহাদুরপুর গ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তারা এই দাবি তুলে ধরেন। আব্দুস সালামের সভাপতিত্বে ও তৈয়ব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, শ্রমিক নেতা আইয়ুবুর রহমান ও আলী আকবর। এছাড়া স্থানীয় কৃষক নেতাদের মধ্যে আবুল কাশেম ও সালেকনুরসহ আরও অনেকে বক্তব্য দেন। সভায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বক্তারা বলেন, সার, বীজ, ডিজেল ও ট্রাক্টরের ক্রমাগত ঊর্ধ্বগতির মধ্যেও চড়া সুদে ঋণ নিয়ে বোরো ধান চাষ করতে হয়। কিন্তু ফসল তোলার মুহূর্তে অপরিকল্পিত বাঁধ ও অকাল বন্যার কারণে এক ফসলি এই হাওরের সম্পূর্ণ ধান পানির নিচে তলিয়ে যায়। ফলে প্রতিবছরই প্রান্তিক কৃষকদের নিঃস্ব হতে হচ্ছে। এই জলাবদ্ধতা ও ক্ষতির জন্য সরাসরি পানি উন্নয়ন বোর্ডের (পাঊবো) অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণকেই দায়ী করেন বক্তারা। তারা অভিযোগ করেন, হাওরের প্রাকৃতিক পানি প্রবাহের পথকে পুরোপুরি উপেক্ষা করে এসব অবকাঠামো গড়ে তোলা হয়েছে। কৃষক নেতারা অবিলম্বে এলাকা ও কৃষি রক্ষায় ৩ দফা জোর দাবি জানান। দাবি গুলোর মধ্যে রয়েছে, বৈরাগীমারা সলিমপুর সংলগ্ন কুরিয়ার বাঁধে মাছ ও পানির চলাচলের সুযোগ রেখে অবিলম্বে একটি কার্যকর স্লুইসগেট নির্মাণ করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে মহাসিং নদীসহ সংযুক্ত সব পলি জমে ভরাট হওয়া খাল-বিল দ্রুত খনন করতে হবে। হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্তকারী সব অপরিকল্পিত ও ক্ষতিকর বেড়িবাঁধ অপসারণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল