সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

জেলাজুড়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন
জেলাজুড়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার :: গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের স¤পৃক্ত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশের ৬৪ জেলার সব উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ভাতাভোগী ভিডিপি সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রম স¤পন্ন হয়েছে। সুনামগঞ্জ জেলা কমাডেন্ট মোরশেদা খানমের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা পিটি, ড্রিলসহ বিভিন্ন শারীরিক, শৃঙ্খলামূলক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। এর মাধ্যমে সদস্যদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ সময় জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ভাতাভোগী ভিডিপি সদস্যরা নিজ নিজ এলাকায় গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করেন। এদিকে, প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ বসতবাড়ি ও উপযুক্ত স্থানে এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার অঙ্গীকার করেন। দিরাইয়ে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে ২৫ গ্রাম গাঁজাসহ সখি চরণ বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহ¯পতিবার সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাজারিপুর (নোয়াগাঁও) এলাকায় অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সখি চরণ বিশ্বাস চরনারচর গ্রামের যোগেশ বিশ্বাসের ছেলে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা

অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা