সুনামগঞ্জ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৩৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৩৬:২৮ পূর্বাহ্ন
কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় ফুচকা জব্দ, আটক ২
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ফুচকা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের পলাশ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার আরিফ শেখ (৩৪) ও একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার জিহাদ ফকির (৩৪)। ডিবি পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১১০টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দ করা ফুচকার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া ফুচকা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা ফুচকা ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলামসহ একটি দল অভিযানটি পরিচালনা করে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন

একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন