সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

সাম্যের কবি নজরুল ও তাঁর ‘নারী’ কবিতা : সমতার এক চিরন্তন দলিল

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:১৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:১৩:৫১ পূর্বাহ্ন
সাম্যের কবি নজরুল ও তাঁর ‘নারী’ কবিতা : সমতার এক চিরন্তন দলিল
:শেরগুল আহমেদ : কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের সেই অনন্য কণ্ঠস্বর, যিনি সব ধরনের বৈষম্য, অন্যায় আর শোষণের বিরুদ্ধে আজীবন কলম ধরেছেন। তাঁর ‘নারী’ কবিতাটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং সমাজে নারী ও পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার এক জোরালো ইশতেহার। আজ থেকে বহু বছর আগে রচিত এই কবিতা বর্তমান যুগেও লিঙ্গসমতা ও নারী অধিকার আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। কবিতার শুরুতেই কবি কোনো দ্বিধা না রেখে অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন- “সাম্যের গান গাই[ আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!” এই দুই লাইনের মধ্য দিয়েই নজরুল তৎকালীন রক্ষণশীল সমাজের বুকে এক চরম আঘাত হেনেছিলেন। কবি বিশ্বাস করতেন, মানব সভ্যতার বিকাশ ও বিনির্মাণে নর এবং নারী উভয়ের অবদানই সমান। জগতের যত বড় বড় সৃষ্টি, মহৎ অভিযান কিংবা কল্যাণকর কাজ হয়েছে, তার পেছনে পুরুষের বীরত্বের পাশাপাশি নারীর ত্যাগ, মমতা আর অনুপ্রেরণা জড়িয়ে আছে। কবি চমৎকারভাবে লিখেছেন- “বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” নজরুল তাঁর কলামে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি দেখিয়েছেন, ইতিহাসে পুরুষের তরবারি ও যুদ্ধের বীরত্বগাথা লেখা থাকলেও, তার পেছনে কত মায়ের অশ্রু আর কত বোনের হৃদয়ের রক্ত মিশে আছে, তা সমাজ মনে রাখেনি। পুরুষতান্ত্রিক সমাজ সবসময় নারীর অবদানকে আড়াল করে রাখতে চেয়েছে, নারীকে সাজিয়ে রাখতে চেয়েছে কেবল গৃহকোণের বন্দি করে। কিন্তু নজরুল আশাবাদী ছিলেন। তিনি ‘সাম্যের যুগ’ বা ‘নতুন যুগের’ আগমনী বার্তা শুনিয়েছেন, যেখানে কেউ কাউকে বন্দি করে বা শোষণ করে রাখতে পারবে না। তিনি পুরুষ সমাজকে সতর্ক করে বলেছেন, নারীকে দাসী বা বন্দি করে রাখলে আসলে পুরুষ নিজেও কোনোদিন মুক্ত হতে পারবে না। কারণ, অন্যকে বন্দি রাখলে নিজের মুক্তিও অসম্ভব। আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন নারী উন্নয়ন, ক্ষমতায়ন আর সমতার কথা বলছি, তখন নজরুলের এই ‘নারী’ কবিতা আমাদের চেতনাকে নাড়া দেয়। টেকসই উন্নয়নের জন্য নারী ও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলা অপরিহার্য। নজরুল তাঁর কবিতার মাধ্যমে সমাজকে সেই সত্যই উপলব্ধি করাতে চেয়েছিলেন - যেদিন নর ও নারী একে অপরের পরিপূরক হিসেবে সমান মর্যাদা পাবে, সেদিনই পৃথিবীতে প্রকৃত সাম্য ও শান্তি প্রতিষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক