সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ
মাধ্যমিক বিদ্যালয়ের দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেয়ার তাগিদ

এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:১৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:১৯:৩১ পূর্বাহ্ন
এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: এসএসসি-২০২৬ পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হওয়ার কারণ খুঁজে বের করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ফলাফল পর্যালোচনা, বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও উত্তরণের উপায় নিয়ে সুনামগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ তাগিদ দেওয়া হয়। সোমবার বিকেলে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের (কলেজ) উপপরিচালক ড. মো. আব্দুল কাদির, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন এবং সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। সভায় এসএসসি-২০২৬ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করা হয়। ফলাফল আশানুরূপ না হওয়ার সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা, দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ নজর দেওয়া, শিক্ষকদের পাঠদানের মান আরও উন্নত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক