সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পরিকল্পিত হামলায় গুরুতর আহত, বন্ধ ভ্যানগাড়ি, সংসারের চাকা থমকে গেছে

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৫৪:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৯:১০:২২ পূর্বাহ্ন
পরিকল্পিত হামলায় গুরুতর আহত, বন্ধ ভ্যানগাড়ি, সংসারের চাকা থমকে গেছে
স্টাফ রিপোর্টার ::
ভ্যানগাড়িতে ঝালমুড়ি বিক্রি করে কোনোমতে সংসার চালাতেন আবু বক্কর সিদ্দিক। কিন্তু পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকে বন্ধ রয়েছে তার ভ্যানগাড়ি। ফলে থমকে গেছে তার পরিবারের আয়ের চাকা। অর্থাভাবে সন্তানদের লেখাপড়া, চিকিৎসার খরচ এবং পাঁচ সন্তানসহ স্ত্রী-পরিবারের ভরণপোষণ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক হাওরের পাড়ে আমন ধানের চারা রোপণের সময় পূর্ববিরোধের জেরে হামলার শিকার হন। এ ঘটনায় রসুলপুর গ্রামের মারফত আলীর ছেলেদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত আবু বক্কর সিদ্দিক এক মাসেরও বেশি সময় পার হলেও এখনো স্বাভাবিকভাবে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকায় বন্ধ রয়েছে তার একমাত্র আয়ের উৎস ভ্যানগাড়িতে ঝালমুড়ি বিক্রির কাজ। এতে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। ভুক্তভোগী আবু বক্কর বলেন, হামলার পর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। কাজ করতে না পারায় সংসারে আয় নেই। সন্তানদের লেখাপড়া, ওষুধপত্র এবং পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। হামলার সময় প্রাণভিক্ষা চেয়ে কোনো রকমে বেঁচে গেলেও এখনো সেই ঘটনার আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে বলে জানান তিনি। এদিকে হামলার ঘটনায় মামলা-পাল্টা মামলায় জড়িয়ে পড়েছে উভয়পক্ষ। আদালতের সিআর মামলা নং-২৭৬/২০২৬-এ আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলায় বাবুল মিয়া (৪০), আবু সাঈদ মিয়া (৪৫), কামেম মিয়া (৩৬) ও তরিকুল (২৩)-এর নাম রয়েছে। তাদের মধ্যে বাবুল মিয়া মৃত আলমাছ উদ্দিনের ছেলে এবং তরিকুল মৃত সরফত আলীর ছেলে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। অন্যদিকে আবু বক্কর সিদ্দিকের দায়ের করা বিশ্বম্ভরপুর থানার জিআর মামলা নং-১৯/০৮/২০২৬ অনুযায়ী হামলার অভিযোগে প্রতিপক্ষের কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে মামলা হওয়ার পরও ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। রসুলপুর গ্রামের কয়েকজন সচেতন ব্যক্তি জানান, ধানক্ষেতে ময়লা ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে সেই বিরোধ সংঘর্ষ ও মামলা-পাল্টা মামলায় গড়িয়েছে। হামলায় আহত আবু বক্করের পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় পরিবারের পাঁচ সন্তানের লেখাপড়া ও ভরণপোষণ অনিশ্চিত হয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারটি হামলার সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি অসুস্থ আবু বক্করের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী