সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অনুমোদনহীন স্লিপার কোচ মালিককে ৯০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০৭:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০৭:৫৬:১৮ অপরাহ্ন
অনুমোদনহীন স্লিপার কোচ মালিককে ৯০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে স্লিপার কোচ পরিচালনা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি পরিবহনের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসন সুনামগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল গত ৫ সেপ্টেম্বর (শনিবার) রাত আনুমানিক ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে। র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অনুমোদনহীনভাবে বাসের চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় সংশ্লিষ্ট পরিবহন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং IMPERIAL পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। র‍্যাব জানায়, সড়ক পরিবহন আইন অনুযায়ী কোনো নিবন্ধিত মোটরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো এবং আসন বিন্যাসে পরিবর্তন আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতিতে অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া চেয়ার কোচের আসন অপসারণ করে স্লিপার/বেড স্থাপন কিংবা আসন বিন্যাস পরিবর্তন করে যাত্রী পরিবহন আইনবহির্ভূত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা