সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ধর্মপাশায় গভীর রাতে বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:৩২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:৩২:১৬ অপরাহ্ন
ধর্মপাশায় গভীর রাতে বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ
স্টাফ রিপোর্টার:: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরীকান্দী গ্রামে গভীর রাতে অতর্কিত হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার, রৌপ্য, নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় নারী ও শিশুসহ কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী দোলেনা, আলপনা, মায়মনা, তানিয়া আক্তার ও সুফিয়া বেগম জানান, পূর্বশত্রুতার জের ধরে নওধার গ্রামের প্রায় ২০ জনের একটি দল রাতের আঁধারে হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রামদা, দা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ফেলে। তাদের অভিযোগ, প্রথমে বাড়ির এক পুরুষ সদস্যকে মারধর করা হয়। পরে নারী ও শিশুদের ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণালংকার, রৌপ্য, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। ভুক্তভোগীরা বলেন, আকস্মিক হামলার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। ভবিষ্যতে আবারও হামলার আশঙ্কায় তারা প্রশাসনের কাছে নিজেদের জানমালের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম