সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৩:৪৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৩:৪৬:৪৫ অপরাহ্ন
দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
দিরাই প্রতিনিধি:: দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তি, জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে একজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থানার চরনারচর ইউনিয়নের পেরুয়া বক্তারপুর এলাকায় শামীম মিয়ার বাড়ির পশ্চিম পাশে কাঁচা সড়কে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও পশ্চিমপাড়া এলাকার নুর মিয়ার ছেলে।অপর অভিযানে রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছের বাজারের সামনে পাকা সড়ক থেকে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে সজিব মিয়া (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে। এ ছাড়া পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি হাছন মিয়া (৩৫) ও হোছন মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ৪ জনকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা