সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৯:৩৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৯:৪০:৫১ অপরাহ্ন
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
‎মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার এলাকায় বিষাক্ত রং মিশ্রিত খাদ্যদ্রব্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‎বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সাচনাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ‎ ‎অভিযানে সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারিকে ১ লাখ টাকা, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার টাকা এবং হৃদয় কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‎
‎অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরিফ উদ্দিন।
এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ‎ ‎অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোর তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্যে ক্ষতিকর ও শিল্পকারখানায় ব্যবহৃত রং ব্যবহার করা হচ্ছিল। এসব রং খাদ্যপণ্যে ব্যবহারের উপযোগী কি না, তা পরীক্ষায় অনিরাপদ হিসেবে শনাক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।‎ ‎
এছাড়া অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্যের গায়ে নতুন মেয়াদের লেবেল লাগিয়ে বাজারজাত করারও প্রমাণ পাওয়া যায়। পুরোনো মেয়াদ শেষ হয়ে যাওয়া কিছু পণ্যে নতুন করে মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রির জন্য রাখা হয়েছিল। এর মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে মেয়াদ শেষ হওয়া পণ্যে যথাক্রমে ২০২৫ ও ২০২৬ সালের নতুন মেয়াদের স্টিকার লাগানো হয়েছিল বলে অভিযান সূত্রে জানা যায়। ‎‎এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ‎ ‎

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, “নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পুনরায় লেবেলিং করে বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী

ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী