সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ইনান চৌধুরীর মতবিনিময়

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:৩৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:৩৬:২৮ পূর্বাহ্ন
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ইনান চৌধুরীর মতবিনিময়
স্টাফ রিপোর্টার::
পৌর শহরের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাবেক মন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরীর ছেলে ইনান চৌধুরী। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের আরফিননগর এলাকায় ইনান চৌধুরীর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক শিক্ষক জগদেশ্বর দাস সভাপতিত্ব করেন। বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্রেস কুমার রায় বাপ্পি, পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্মশানঘাটের সভাপতি অরুণ চন্দ্র দে, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ওমর ফারুক, শিরিন চৌধুরী, আবুল হোসেন ছোট মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাইফুর রহমান সমসু, জন্মাষ্টমী কমিটির সভাপতি সন্তোষ রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপের প্রস্তুতি, পূজা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপকেন্দ্রিক শৃঙ্খলা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে উৎসবকে ঘিরে আয়োজকদের দায়িত্ব ও পারস্পরিক সমন্বয়ের বিষয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে আয়োজক, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় প্রয়োজন। এ ক্ষেত্রে মণ্ডপভিত্তিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজন রয়েছে। সভায় ইনান চৌধুরী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বক্তব্য ও বিভিন্ন পরামর্শ শোনেন। তিনি পূজা উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি