সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান

অয়নৃত্য’র কথক নৃত্য কর্মশালা শুরু

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন
অয়নৃত্য’র কথক নৃত্য কর্মশালা শুরু
স্টাফ রিপোর্টার :: নৃত্যের ছন্দে সংস্কৃতির বিকাশ, শুদ্ধ সাংস্কৃতিক চর্চার প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে নৃত্যশিল্পের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুনামগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী কথক নৃত্য প্রশিক্ষণ কর্মশালা। সাংস্কৃতিক সংগঠন ‘অয়নৃত্য’র আয়োজনে এই কর্মশালায় অংশ নিয়েছেন ৪০ জন প্রশিক্ষণার্থী। ভারতের ত্রিপুরার প্রখ্যাত নৃত্যগুরু রাহুল দেবের সান্নিধ্যে নৃত্যের নানা কৌশল ও শৈল্পিক সৌন্দর্য শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রশিক্ষণার্থীরা। বৃহ¯পতিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে কর্মশালার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই সাংস্কৃতিক আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণ শুধু নৃত্যের কলাকৌশল শেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সুনামগঞ্জের নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও সৃজনশীলতার বিকাশেও ভূমিকা রাখবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন ভারতের ত্রিপুরার ঘুঙুরু ড্যান্স ফাউন্ডেশনের পরিচালক ও প্রখ্যাত নৃত্যগুরু রাহুল দেব। তাঁর অভিজ্ঞতা ও নির্দেশনায় প্রশিক্ষণার্থীরা নৃত্যের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছেন। আয়োজক সংগঠন অয়নৃত্য’র প্রতিষ্ঠাতা ও নৃত্য প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়নের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নৃত্যগুরু রাহুল দেব, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান এবং সাংবাদিক ও স্কাউটস সংগঠক মো. বোরহান উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যগুরু রাহুল দেব বলেন, বাংলাদেশে এমন একটি আয়োজনে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রশিক্ষণার্থীদের নিজের সর্বোচ্চ দক্ষতা দিয়ে শেখানোর চেষ্টা করবেন বলেও জানান তিনি। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, সুনামগঞ্জ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই সমৃদ্ধ। সাংস্কৃতিক কর্মকা-ের পরিসর যত বিস্তৃত হবে, সমাজে শুদ্ধতা ও ইতিবাচক চর্চার ক্ষেত্রও তত বাড়বে। এ ধরনের আয়োজন সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা শিল্পকলা একাডেমি এ ধরনের উদ্যোগে সব সময় সহযোগিতা করবে। প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এবং সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। তিনি বলেন, হাওরজেলা সুনামগঞ্জের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। নৃত্য প্রশিক্ষণের মতো উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। মানুষ যত বেশি সুস্থধারার সাংস্কৃতিক কর্মকা-ে স¤পৃক্ত হবে, সমাজ ও দেশের জন্য তা তত বেশি ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। অয়নৃত্যের প্রতিষ্ঠাতা সৌরভ অধিকারী অয়ন বলেন, প্রখ্যাত নৃত্যগুরু রাহুল দেবকে সুনামগঞ্জে নিয়ে এসে স্থানীয় ছেলেমেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করা আমার কাছে একটি ড্রিম প্রজেক্ট। আমি চাই সুনামগঞ্জের ছেলেমেয়েরা সংস্কৃতিকে ধারণ করুক, নৃত্যশিল্পের চর্চায় এগিয়ে যাক এবং সৃজনশীল কর্মকা-ের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক। নৃত্যগুরু রাহুল দেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা উপকৃত হবে। স্থানীয় শিল্পীদের জন্য অভিজ্ঞ প্রশিক্ষকের সান্নিধ্যে শেখার এমন সুযোগ ভবিষ্যতে নৃত্যচর্চার নতুন ক্ষেত্র তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী