সুনামগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

ছাতকে ৭৮ বোতল মদ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৬:৪২ পূর্বাহ্ন
ছাতকে ৭৮ বোতল মদ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: ছাতকে অভিযান চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ¯েপশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর একটি দল। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ছাতক থানার বড় কাপন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-৯-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে যাওয়া দলটি বড় কাপন বাজারের দক্ষিণ বড় কাপন এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তায় কয়েকজন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসআরবি জানায়, উদ্ধার করা মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। জব্দ করা আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান