সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার

সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৭:৫০ পূর্বাহ্ন
সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন এবং দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিৎ কুমার চন্দ। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক জুবেল আহমদ, সুনামগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহসভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. জিয়াউল হক। সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সুনামগঞ্জ জেলা শাখার সদস্য মো. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জের সভাপতি ও দুপ্রকের সদস্য কানিজ সুলতানা। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে বিদ্যালয়ে সততা স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাসিনা খানম চৌধুরী, অ্যাডভোকেট হেলেনা আক্তার, মোজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সি, প্রদীপ কুমার পালসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৭ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও ছাতা বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু