সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন

জনগুরুত্বপূর্ণ সেতু পুনর্নির্মাণে দ্রুত পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন
জনগুরুত্বপূর্ণ সেতু পুনর্নির্মাণে দ্রুত পদক্ষেপ নিন
একটি সেতু মানুষের যোগাযোগ সহজ করার কথা। অথচ দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুটি এখন মানুষের জন্য হয়ে উঠেছে আতঙ্ক ও ভোগান্তির আরেক নাম। ভাঙা রেলিং, ক্ষয়ে যাওয়া পাটাতন, বেরিয়ে থাকা লোহার রড আর অসংখ্য গর্ত - সব মিলিয়ে সেতুটি যেন একটি দৃশ্যমান মৃত্যুফাঁদ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন সুরমা, লক্ষ্মীপুর ও বোগলাবাজার ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ। ২০০৪ সালে টিলাগাঁও রাবার ড্যাম সেচ প্রকল্পের আওতায় প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির বয়স দুই দশক পেরিয়েছে। অথচ এত দীর্ঘ সময়ে বড় ধরনের সংস্কার হয়নি। একটি জনগুরুত্বপূর্ণ অবকাঠামো দুই দশক ধরে সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়বে - এটি কোনোভাবেই স্বাভাবিক প্রশাসনিক বাস্তবতা হতে পারে না। বরং এটি রক্ষণাবেক্ষণে দীর্ঘদিনের অবহেলারই প্রমাণ। সেতুটির সবচেয়ে বড় সমস্যা এর অপ্রশস্ততা। একসঙ্গে দুটি যানবাহন চলাচল করতে পারে না। ফলে প্রায়ই সৃষ্টি হয় যানজট। জরুরি রোগী বহনকারী যানবাহনও আটকে পড়ে। অন্যদিকে, ভাঙা রেলিং ও পাটাতনের গর্ত পথচারী ও যানবাহনের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিক্ষার্থী, শিশু, বয়স্ক মানুষ ও রোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। সেতুর নিচে সুরমা নদীর ¯্রােত-সামান্য অসতর্কতা বা দুর্ঘটনাই কেড়ে নিতে পারে একটি প্রাণ। প্রশ্ন হলো, একটি সেতু এতটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার পরও কেন কার্যকর ব্যবস্থা নিতে এত সময় লাগে? দুর্ঘটনা ঘটার পরই কি কর্তৃপক্ষের টনক নড়বে? মানুষের প্রাণহানি কিংবা বড় কোনো দুর্ঘটনা না ঘটলে কি একটি জরাজীর্ণ সেতুর গুরুত্ব প্রশাসনের কাছে দৃশ্যমান হয় না? উপজেলা এলজিইডি নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠিয়েছে এবং বর্তমান সেতুর সংস্কারের বিষয়েও প্রস্তাব রয়েছে - এটি আশাব্যঞ্জক। কিন্তু প্রস্তাব পাঠানোতেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অনুমোদন ও অর্থায়নের ব্যবস্থা করে কাজ শুরু করতে হবে। নতুন সেতু নির্মাণে সময় লাগলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বর্তমান সেতুর ঝুঁকিপূর্ণ অংশ জরুরি ভিত্তিতে মেরামত করা জরুরি। উন্নয়ন শুধু নতুন প্রকল্প গ্রহণের নাম নয়; নির্মিত অবকাঠামোকে সচল, নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। লাখো মানুষের চলাচলের এই সেতুকে আর অবহেলার তালিকায় রাখা যায় না। দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে হবে। মানুষের নিরাপদ চলাচলের অধিকার কোনো প্রকল্পের অনুমোদনের অপেক্ষায় থাকতে পারে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম

৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম