সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৮:৫৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৮:৫৯:২১ পূর্বাহ্ন
জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে সেবাগ্রহীতা মা ও সাধারণ মানুষের সুবিধার্থে ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্ষ দুটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের পরিকল্পনা ও বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসন কার্যালয়ে ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুম চালুর ফলে সেবা নিতে আসা মা ও শিশুরা উপকৃত হবেন। একই সঙ্গে সাধারণ মানুষও অপেক্ষা করার জন্য একটি নির্ধারিত স্থান পাবেন। জনসাধারণের কল্যাণে এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, উপজেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আসেন। তাদের মধ্যে শিশুদের নিয়ে আসা মায়েদের সুবিধার কথা বিবেচনা করে ব্রেস্ট ফিডিং রুম এবং সেবাগ্রহীতাদের অপেক্ষার জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, সরকারি সেবা নিতে এসে কেউ যেন অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন। সেবাগ্রহীতাদের জন্য আরও সুন্দর, স্বস্তিদায়ক ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল