সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:০২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:০২:০১ পূর্বাহ্ন
বিদেশি মদসহ দুইজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জেলা সদর পুলিশ ফাঁড়ির অভিযানে ৪২ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নুর হোসেন (৩৫) ও সোহাগ মিয়া (২৯)। তারা সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর ও সৈয়দপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জ সদর থানার ৩ নম্বর সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায় সদর পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুলহাস উদ্দিনসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল