সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বম্ভরপুরে সুধাংশু বিশ্বাস হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:১১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:১১:৪৫ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে সুধাংশু বিশ্বাস হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় সুধাংশু বিশ্বাস নামে এক ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় রবিন বিশ্বাস (পলাতক) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদ-, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধে সরাসরি স¤পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহত ব্যক্তির প্রতিবেশী চিনু রানী বিশ্বাসকে (পলাতক) খালাস প্রদান করা হয়েছে। ১১ অক্টোবর (রবিবার) সুনামগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ে দ-িত আসামি রবিন বিশ্বাসের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ জুন আসামি রবিন বিশ্বাসের বোন শিপ্রা রানী বিশ্বাস ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার পর থেকে আসামির মা চিনু রানী বিশ্বাস প্রায়ই প্রতিবেশী সুধাংশু বিশ্বাসকে ‘অলক্ষ্মী (কাল)’ বলে অপবাদ দিতেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৫ আগস্ট দুপুর অনুমান ১২ টার সময় বিশ্বম্ভরপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের লক্ষ্মীপুর লখনা গ্রামে আসামি চিনু রানী বিশ্বাস ও তার ছেলে রবিন বিশ্বাস সুধাংশু বিশ্বাসকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেন। সুধাংশু বিশ্বাস এর প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ও মারামারির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা মহেন্দ্র বিশ্বাস, মঙ্গলা ও সজলা বিশ্বাসসহ অন্যান্য সাক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সাক্ষী মহেন্দ্র বিশ্বাস সুধাংশু বিশ্বাসকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় চিনু রানী বিশ্বাস তার হাতে থাকা বাঁশের লাঠি ছেলে রবিন বিশ্বাসের হাতে তুলে দিয়ে সুধাংশু বিশ্বাসকে খুন করার নির্দেশ দেন। মায়ের প্ররোচনায় রবিন বিশ্বাস উক্ত লাঠি নিয়ে ধাওয়া করে সজলা বিশ্বাসের ঘরের সামনে সুধাংশু বিশ্বাসের মাথার পেছনে সজোরে আঘাত করেন। এতে সুধাংশু বিশ্বাস মাথায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন সুধাংশু বিশ্বাসকে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ২৬ আগস্ট বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের ময়নাতদন্তের ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীকালে বিশ্বম্ভরপুর থানার এসআই (নিঃ) সোহেল আহমেদ ২৭ আগস্ট ২০১৭ তারিখে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত হিসেবে রক্তমাখা বাঁশের লাঠি জব্দ করেন। বিশ্বম্ভরপুর থানার মামলা নম্বর-০৭ (তারিখ: ২৯/০৮/২০১৭) থেকে উদ্ভাবিত এ দায়রা মামলা (নং-৩২৪/২০১৯)-এর দীর্ঘ শুনানি ও বিচারকাজ শেষে দ-বিধির ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি রবিন বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ- এবং দ-বিধির ৩০২/১১৪ ধারার অভিযোগে চিনু রানী বিশ্বাসকে নির্দোষ ঘোষণা করে খালাস দেওয়া হয়। রায়ে বিচারক উল্লেখ করেন, দন্ডিত আসামি গ্রেফতারের পর বা আদালতে আত্মসমর্পণের দিন থেকে তার সাজা কার্যকর হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল