সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার নৈরাজ্য বন্ধ হোক

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ১১:৫০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ১১:৫০:১৭ অপরাহ্ন
সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার নৈরাজ্য বন্ধ হোক
সুনামগঞ্জ শহরের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন চলাচল এখন জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকার অলিগলি - সবখানেই এসব যানবাহনের অবাধ চলাচল। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেক, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি যানজট, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও নাগরিক দুর্ভোগ বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। ব্যাটারিচালিত অটোরিকশা শহরজীবনের একটি গুরুত্বপূর্ণ বাহন। স্বল্প দূরত্বে যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে এর চাহিদা রয়েছে। বিপুলসংখ্যক মানুষের জীবিকা এই পরিবহনের সঙ্গে যুক্ত। তাই অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়াই সমস্যার সমাধান নয়; বরং প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা, কার্যকর নিয়ন্ত্রণ ও কঠোর তদারকি। মানুষের যাতায়াতের সুবিধা এবং চালকদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সুনামগঞ্জ শহরে অটোরিকশার সংখ্যা বাড়লেও সে অনুযায়ী নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে ওঠেনি। সাধারণ রিকশায় ব্যাটারি ও মোটর সংযোজন করে দ্রুতগতির যান হিসেবে সড়কে নামানো হচ্ছে। এসব যানবাহনের কাঠামোগত নিরাপত্তা, ব্রেকিং ব্যবস্থা ও গতিসীমা যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে চালকদের দক্ষতা, প্রশিক্ষণ ও বৈধভাবে যান চালানোর যোগ্যতা যাচাই করাও জরুরি। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের হাতে এসব যানবাহনের স্টিয়ারিং তুলে দেওয়া বন্ধ করতে হবে। আমরা মনে করি, শুধু মাঝেমধ্যে অভিযান চালিয়ে কয়েকটি অটোরিকশা আটক কিংবা ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা। প্রথমেই শহরে চলাচলকারী অটোরিকশার সংখ্যা নির্ধারণ করে নিবন্ধন ও পরিচিতি নম্বরের আওতায় আনতে হবে। অনুমোদিত যানবাহন ও চালকদের তালিকা তৈরি করতে হবে। যানবাহনের নিরাপত্তা পরীক্ষা, চালকদের প্রশিক্ষণ এবং নির্দিষ্ট গতিসীমা কার্যকর করার পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শহরের আলফাত স্কয়ার, নতুনপাড়া, কালীবাড়ি, জামাইপাড়া, কাজীরপয়েন্ট, ষোলঘর ও হাসননগরসহ ব্যস্ত এলাকাগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় নির্দিষ্ট যাত্রী ওঠানামার স্থান চিহ্নিত করতে হবে। পাশাপাশি ভাড়া নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করে যাত্রীদের সঙ্গে অসদাচরণ বন্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব, তবে এ ক্ষেত্রে চালক ও যাত্রীদেরও সচেতন হতে হবে। নিয়ম মেনে গাড়ি চালানো, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করানো এবং ট্রাফিক নির্দেশনা অনুসরণ করা প্রত্যেক চালকের কর্তব্য। আমরা চাই, সুনামগঞ্জের সড়কে অটোরিকশা চলবে, মানুষের জীবিকাও সুরক্ষিত থাকবে। কিন্তু কোনোভাবেই জননিরাপত্তাকে উপেক্ষা করে নয়। সংশ্লিষ্ট প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে নিয়ন্ত্রণহীন এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী