সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

মধ্যনগরে নীতিমালা লঙ্ঘন করে সার ডিলার নিয়োগের অভিযোগ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১১:৫২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:৫৩:২১ পূর্বাহ্ন
মধ্যনগরে  নীতিমালা লঙ্ঘন করে সার ডিলার নিয়োগের অভিযোগ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নীতিমালা লঙ্ঘন করে সার ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডিলারশিপ থেকে বঞ্চিত এক আবেদনকারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী রহিছ মিয়ার দাবি, উপজেলার চামরদানী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়া তাজুল ইসলাম ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। তিনি মধ্যনগর সদর ইউনিয়নের বাসিন্দা। এ ছাড়া চামরদানী ইউনিয়নে তাঁর কোনো গুদামও নেই। এসব কারণে নীতিমালা লঙ্ঘন করে তাঁকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রহিছ মিয়া। যোগ্যতা ও সরকারি শর্ত পূরণ করেও ডিলারশিপ না পাওয়ার অভিযোগ তুলে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সোমবার (১২ অক্টোবর) এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে ই-মেইলে লিখিত অভিযোগ পাঠান রহিছ মিয়া। অভিযোগের বিষয়ে চামরদানী ইউনিয়নে নিয়োগ পাওয়া সার ডিলার তাজুল ইসলাম বলেন, ‘চামরদানী ইউনিয়নে সার ডিলার হওয়ার জন্য কোনো আবেদনকারী না থাকায় আমি আবেদন করি। পরে প্রশাসন আমাকে ওই ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে।’ এ বিষয়ে মধ্যনগর উপজেলার দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসওয়াদ বিন খলিল রাহাত বলেন, ‘চামরদানী ইউনিয়নে যাকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, তাঁকে আমরা তদন্ত করে ডিলার হওয়ার উপযুক্ত পাইনি। তিনি মধ্যনগর সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি কীভাবে ডিলারশিপ পেলেন, তা বুঝতে পারছি না। আগামী সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী