সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

দিরাইয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:৫৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:৫৪:৩৫ পূর্বাহ্ন
দিরাইয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
দিরাই প্রতিনিধি :: শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা স¤পর্কে সচেতনতা সৃষ্টি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে দিরাইয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যা¤েপইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অগ্রণী ব্যাংক পিএলসি, দিরাই শাখার সমন্বয়ে এ ক্যা¤েপইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউসিবি ব্যাংক, দিরাই শাখার ব্যবস্থাপক মো. আবুল বাশার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদির। গীতা পাঠ করে শিক্ষার্থী শুভমিতা সরকার। স্বাগত বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসি, দিরাই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ বাবুল হোসেন আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক এস এম শহীদুল ইসলাম, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল এবং সোনালী ব্যাংক পিএলসি, দিরাই শাখার ব্যবস্থাপক দেবব্রত মিশ্র। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসান, বাংলাদেশ কৃষি ব্যাংক, দিরাই শাখার ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ মোহন্ত, জনতা ব্যাংকের ব্যবস্থাপক রফিক উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক রুকন চন্দ্র পাল, আইএফআইসি ব্যাংকের ইনচার্জ তুষার খান, মকসদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, হাজী মাহমুদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার আব্দুল জলিল এবং সাংবাদিক উবাইদুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্টুডেন্ট ব্যাংকিং বিষয়ে উপস্থাপনা করা হয়। পরে তানজিনা সুলতানা লাকির পরিচালনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস