সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:১৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:১৬:৩৩ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে মো. মনিরুজ্জামান (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাটের নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক। মনিরুজ্জামান বরিশাল জেলার বড় নদী থানার বিজয়পুর গ্রামের মৃত আব্দুল মুতালিবের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ৩০ জনের একটি দল তাহিরপুর বাজার ঘাট থেকে ‘সীমান্ত তরী’ নামের একটি হাউসবোট নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যায়। হাওর ঘুরে দলটি রাতে টেকেরঘাট এলাকায় অবস্থান করে। বুধবার সকালে মনিরুজ্জামান অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সঙ্গে থাকা জামাল শিকদার ও পারিবারিক সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তাকে ভ্রমণে না আসার জন্য পরিবারের সদস্যরা নিষেধ করেছিলেন। তবে বন্ধুদের সঙ্গে তিনি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নওশাদ আহমেদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই পর্যটকের মৃত্যু হয়। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে কোনো অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে মরদেহ তার সঙ্গে আসা বন্ধুদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব