সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১১:০৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১১:০৭:০৬ অপরাহ্ন
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের প্লাবন সরকার নামে এক হিন্দু যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে দুজনের বিভিন্নস্থানে তোলা যৌথ ছবির ক্যাপশন লিখে পোস্ট দেওয়ার কিছুক্ষন পরই মৃত্যুর খবর পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে ফেসবুকে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই এই যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে স্থানীয় ও আত্মীয়-স্বজন শাল্লা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যান।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক তিনটার দিকে প্লাবন সরকার তার নিজ ফেসবুক আইডিতে একই গ্রামের হাবিবুর রহমানসহ দুজনের বিভিন্ন স্থানের যৌথ ছবি দিয়ে ক্যাপশনে লিখেন "আমার মৃত্যুর একামাত্র কারন শুধু তুমি"। এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই খবর পাওয়া যায় প্লাবন মারা গেছে। তবে এই সময়ে হাবিবুর রহমান ও মঈনুল ইসলাম নামে দুই ব্যক্তি স্থানীয় প্লাবন সরকারের ঘরের পেছনের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে লাশ নিচে নামিয়ে রাখেন।
পরে মামুদনগর বাজার থেকে এক পল্লী চিকিৎসককে সাথে নিয়ে প্লাবনের ব্লাড প্রেসার চেক করেন এবং পল্লী চিকিৎসক এই দুই ব্যক্তিকে প্লাবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে হাবিবুর রহমান ও মঈনুল ইসলাম প্লাবনের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গিয়ে এলাকাছাড়া হয়ে যান।
পল্লী চিকিৎসক প্রদীপ দাস জানান, হাবিবুর, মঈনুল ও প্লাবন তিনজনই বাজারের ব্যবসায়ী। তাদের মধ্যে ভাল সম্পর্ক ছিল। বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে হাবিবুর ও মঈনুল এসে আমাকে প্লাবনদের বাড়িতে যাওয়ার কথা বলে। এবং বলে তোমাকে একটা জিনিস দেখাইতাম। তাদের এই কথায় আমি যাই। যাওয়ার পরই গাড়ি থেকে নেমে আমাকে রেখেই তারা দুজন প্লাবনের ঘরের পেছনের দিকে যায়৷ পরে তাদেরকে আমি বলি পেছনে কেন সামনের দিকে আস। এই কথা না তারা পেছনে গিয়ে লাথি দিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। আমি আসতেই দেখি তারা প্লাবনের লাশটি নামিয়ে খাটের উপরে রাখে। পরে আমাকে তারা বিপি (ব্লাড প্রেসার যন্ত্র) নিয়ে আসার কথা বলে। পরে আমি দৌঁড় দিয়ে চিৎকার করে কে কোথায় আছ বইলা বিপি নিয়ে আসি। পরে বিপি লাগিয়ে দেখি তার চেন্স নাই। এই কথা বলতেই তারা দুজন পালিয়ে যায় এবং প্লাবনের সাথে থাকা মোবাইল ফোনটি নিয়ে যান বলে তিনি জানান।
​​​এ বিষয়ে হাবিবুর রহমান ও মঈনুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
তবে মঈনুলের আপন বড় ভাই জহিরুল ইসলাম জানান, আমার ভাই যে মঈনুল ওদের সাথে বাজারে হাঁস খাইত। তবে প্লাবনের মৃত্যুর বিষয়ে আমার ভাই জড়িত থাকলে তারও শাস্তি হোক। তবে আমরা জানতাম প্লাবন ও হাবিবুর রহমানের মধ্যে একটা সম্পর্ক আছে। যা মুখে প্রকাশ করার মত না। কয়েকবারই ওদের মধ্যে ঝগড়া বিবেদ হয়েছে। যা বাজারে মানুষে খারাপভাবে বলাবলি করতো।
এবিষয়ে শাল্লা থানার ওসি মোহাম্মদ সোহেল আহমেদ জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনার পেছনে কি রহস্য রয়েছে এবং এটি আত্মহত্যা নাকি কোনো প্ররোচনা বা হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু