সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৯:৩০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৯:৩০:৫২ পূর্বাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। এতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বাংলাদেশকে শত্রুমুক্ত রাখতে এবং দেশের গণমানুষের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সুনামগঞ্জ জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে। প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, অতীতে সুনামগঞ্জ জেলা যুবদল যেভাবে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে, আগামীতেও বাংলাদেশ বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে। সব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি