সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:১০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:১১:৫৬ অপরাহ্ন
‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার ছবি: গ্রেফতারকৃত রকি ইসলাম।
‎ ‎স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রকি ইসলামকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জে দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎গ্রেফতারকৃত রকি ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগ জামালগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সদস্য।
এর আগেও পৃথক দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বলে জানা গেছে। ‎
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রকি ইসলামের বিভিন্ন পোস্ট পুলিশের নজরে আসে। এসব পোস্টে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এরই মধ্যে সুনামগঞ্জে দায়ের করা একটি নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। ‎ ‎বুধবার সন্ধ্যায় জামালগঞ্জ থানা পুলিশের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জামালগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সুনামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ‎
‎এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রকি ইসলামকে সুনামগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে সুনামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন