সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : বিজিবি’র সেক্টর কমান্ডার

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৫:১৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৫:১৪:৫৮ পূর্বাহ্ন
পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : বিজিবি’র সেক্টর কমান্ডার
স্টাফ রিপোর্টার :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিজিবিএম বলেছেন, বিজিবি’র পক্ষ থেকে পূজাম-পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও যে কোন পরিস্থিতিতে ১৫ মিনিটের মধ্যে আমাদের লোকজন চলে আসবে। এছাড়া মন্ডপে ব্যাজক্যাম্প স্থাপন করা হয়েছে। তিনি শনিবার (৫ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার রাজারগাও শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণাতীর্থ সর্বজনীন পূজামন্ডপে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে জনসচেতনতামূলক সভায় তিনি আরও বলেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ছাড় দেয়া হবে না। কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মাদক নির্মূলে আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে সীমান্ত এলাকায়। মাদকের বিষয় কোনো ছাড় দেয়া হবে না। কঠোর পদক্ষেপ নেয়া হবে। মাদক ব্যবসায়ী ও মদদদাতারা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম কমিটির সভাপতি মধুসূদন রায়, মাওলানা মাইনুদ্দিন, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ তালুকদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু