সুনামগঞ্জ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

৬ লক্ষাধিক টাকার বিড়ি জব্দ, গ্রেফতার ১

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৭:৫৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৭:৫৭:১৪ পূর্বাহ্ন
৬ লক্ষাধিক টাকার বিড়ি জব্দ, গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার উল্লাসনগর এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি বিল্লালের বসতঘরের পূর্ব পাশের উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে হযরত আলী (১৯) কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। ডিবি পুলিশের এএসআই খাদেমুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খানসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক তিনজনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র