সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?

দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:৫০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:৫০:১৫ পূর্বাহ্ন
দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পান্ডব মজুমদার (৬৪) নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে সনত মজুমদার ও সুশীল দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পক্ষের আহতরা হলেন- পান্ডব মজুমদার (৬৪), জুয়েল মজুমদার (৩২), রাজীব মজুমদার (৩০), হিমেল মজুমদার (২২), প্রভাষিণী মজুমদার (৫৫), নিরাশা মজুমদার (৪০) ও বাসনা মজুমদার (৪০)। অন্যপক্ষের আহতরা হলেন- সুকুমার দাস (২৯) ও সুশীল দাস (৫৫)। এ ছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে প্রণব মজুমদারও আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত পান্ডব মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা